সাড়ে ৪ বছর পর জামিন জেএনইউ পড়ুয়া শরজিলের 

0
172
JNU student Sharjeel bailed after 4 and a half years
JNU student Sharjeel bailed after 4 and a half years

রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত জেএনইউ বিশ্ববিদ্যালয়ের গবেষক শরজিল ইমামের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। ২০২০ সালের জানুয়ারির শেষপর্বে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

তারপর থেকেই তিনি জেলবন্দি। বুধবার সরকারপক্ষ জামিনের বিরোধিতা করলেও বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের বেঞ্চ তা খারিজ করে জানিয়েছে, ইতিমধ্যেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে দায়ের মামলায় সম্ভাব্য সাজার অর্ধেক মেয়াদ জেলে কাটিয়ে ফেলেছেন শরজিল ইমাম। মঙ্গলবারই দিল্লির করকরডুমা আদালত জেএনইউ-র আর এক প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের জামিনের আবেদন খারিজ করেছিল।তিন বছর আগে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবাদ সভায় প্ররোচনামূলক বক্তৃতার মামলায় শরজিল ইমামকে জামিন দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট। কিন্তু ইউএপিএ ধারায় অভিযুক্ত হওয়ায় সাড়ে চার বছর ধরে মুক্তি পাননি তিনি। ২০২০ সালে জেলবন্দি অবস্থাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন গবেষক।