গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment চেলসি ছেড়ে আল নাসরে ফেলিক্স

    চেলসি ছেড়ে আল নাসরে ফেলিক্স

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স

    ইউরোপ ছেড়ে নতুন চ‍্যালেঞ্জ খুঁজে নিলেন জোয়াও ফেলিক্স। পর্তুগিজ ফরোয়ার্ড নতুন সিজনের আগে যোগ দিলেন ক্লাব আল নাসরে,যেখানে খেলেন তার জাতীয় দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।

    আল নাসর সোশ্যাল মিডিয়ায় ফেলিক্সকে সৌদি প্রো লিগে আনার কথা জানায়।ক্লাবটির সঙ্গে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের চুক্তি হয়েছে দু বছরের।চোখ কপালে তোলা অঙ্কের বিনিময়ে ২০১৯ সালে বেনফিকা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন ফেলিক্স। সময়টা যদিও সেখানে ভালো কাটেনি এই ফরোয়ার্ডের। পরে লিয়েনে খেলতে যান চেলসি ও বার্সেলোনায়।আতলেতিকো ছেড়ে ২০২৪ সালে পাকাপাকিভাবে চেলসিতে যোগ দেন ফেলিক্স। অসংখ‍্য খেলোয়াড়ে ভরা দলটিতে ১২ ম‍্যাচ খেলার সুযোগ পেয়ে কেবল ১ গোল করে হয়ে পড়েন ব্রাত‍্য। পরে গত সিজনের শেষটায় লিয়েনে খেলেন এসি মিলানে।ইতালিয়ান ক্লাবটিতেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ১৫ ম‍্যাচে করেন কেবল ২ গোল। এবার তিনি ইউরোপ ছেড়ে যোগ দিলেন রোনালদোর দলে।

    ২০১৯ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় ফেলিক্সের। আন্তর্জাতিক ফুটবলে ৪৫ ম‍্যাচে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড করতে পেরেছেন ৯ গোল।