গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports চ্যাম্পিয়ন্স লিগ : শেষ ষোলোয় যারা

    চ্যাম্পিয়ন্স লিগ : শেষ ষোলোয় যারা

    0
    75
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    একই সময়ে শুরু শেষ রাউন্ডে ম্যাচগুলোর রঙ বদলাল বারবার, পয়েন্ট টেবিলেও পরিবর্তন এলো দফায় দফায়। রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরা রাতে চাওয়া পূরণ হলো অনেকের, কেউ কেউ ডুবল হতাশায়।এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ রাউন্ডের আগে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় খেলার টিকিট নিশ্চিত হয়েছিল কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের।

    শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ছ[টি দল, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি।শেষ ম্যাচেও শতভাগ সাফল্য ধরে রেখেছে আর্সেনাল,কয়রাত আলমাতিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। জয় পেয়েছে বায়ার্নও, পিএসভি আইন্দহোভেনের মাঠে ২-১ গোলে।পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে শেষ রাউন্ডে মাঠে নেমে বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে নবম স্থানে নেমে গেছে রেয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের খেলতে হবে প্লে-অফে।অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষকের গোলে, গোল পার্থক্যে এগিয়ে থেকে অবিশ্বাস্যভাবে টিকে গেছে বেনফিকা। জোসে মরিনিয়োর দলটিও খেলবে প্লে-অফে।৩৬ দলের আসরে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে, এর মধ্যে বিজয়ী আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকিট।গতবারের চ্যাম্পিয়ন পিএসজিকেও খেলতে হবে প্লে-অফে, শেষ রাউন্ডে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ ড্র করে ১১ নম্বরে আছে তারা।

    ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদের মতো দলগুলোও আছে প্লে-অফে।কয়রাত আলমাতি, ভিয়ারেয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়েছিল আগেই। শেষ দিনে তাদের সঙ্গে আরও বিদায় নিয়েছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।