
সুপার নিউমেরিক পদের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। তার পরেও রাজ্য কীভাবে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেছে।
হাইকোর্ট প্রশ্ন তোলার দিনেই রাজভবনের গেটের সামনে আত্মহত্যার চেষ্টা করতেই দুই চাকরিপ্রার্থীকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ২০১৬-র স্কুল সার্ভিস কমিশন শারীরশিক্ষা কর্মশিক্ষা দুটি বিষয়ে সুপার নিউমেরিক পদের ওপর স্থগিতাদেশ না দিলেও কেন চাকরি হচ্ছে না তা নিয়ে প্রশ্ন-তুলে ২ চাকরিপ্রার্থী রাজভবনের সামনে বিক্ষোভ দেখান। এরপরেই রাজভবনের গেটের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মহিলা চাকরিপ্রার্থী। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই চাকরিপ্রার্থী।
তখন মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন। তারপরেও কোনও সুরাহা হয়নি।






