
শুরুর আগেই ভেস্তে গেল প্রাইমারি ও রাজ্য গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান। বৃহস্পতিবার ২০০৯ দক্ষিণ ২৪ পরগনা প্রাইমারি ও রাজ্য গ্রুপ ডি বঞ্চিত চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল।
অতীতের নবান্ন অভিযান থেকে শিক্ষা নিয়ে আগের থেকেই প্রস্তুত ছিল পুলিশ। আন্দোলনকারীদের ঠেকাতে জিটি রোডে হাওড়া ময়দানের কাছে বিশাল লোহার ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করা হয়। তবে অভিযান শুরুর হাওড়া স্টেশন চত্বরে ধরপাকড় শুরু করে পুলিশ। আটক করা হয় আন্দোলকারীদের। ঘটনায় ক্ষুব্ধ আন্দোলকারীদের অভিযোগ পুলিশ চোরের মত আচরণ করেছে।
মঞ্চের তরফে বলা হয় পুলিশকে জানিয়েই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে আন্দোলন স্তব্ধ করা হয়েছে তা মেনে নেওয়া হবে না।









