গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata রাস্তায় চাকরিপ্রার্থীরা, ডেপুটেশন বিকাশ ভবনে

    রাস্তায় চাকরিপ্রার্থীরা, ডেপুটেশন বিকাশ ভবনে

    0
    89
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিয়োগের দাবিতে ফের পথে ২০২২-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ীতে রাস্তায় জমায়েত করলেই চাকরিপ্রার্থীদের হঠিয়ে দেয় পুলিশ।
     চাকরিপ্রার্থীদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষিত সরকারি দফতরের ১০ লক্ষ শূন্য পদের মধ্যে প্রাথমিকে অবিলম্বে ৫০ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে হবে। সেই দাবি নিয়ে নিয়ে বিকাশ ভবনে ২০২২-র টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরির প্রার্থীরা জমায়েত করলে পুলিশ পারমিশন না পাওয়ায় জমায়েত করতে না পেরে।
    একটি প্রতিনিধি দল গিয়ে বিকাশ ভবন শিক্ষা দফতরে ডেপুটেশন জমা দেয়। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে অবিলম্বে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি না হলে আগামীতে তারা রাস্তায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।