
সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে রাজ্য। তারমধ্যেই এবার বিকাশভবনের সামনে অবস্থানে বসেছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।
বিক্ষোভকারীদের বক্তব্য চাকরিতে পুনর্বহালের দাবিতে এসএসসি ভবনের সামনে অবস্থান হয়েছে। সেই আন্দোলনকে আরও জোরদার করতেই বিকাশভবনের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য চাকরি পেলেই তারাও আন্দোলন প্রত্যাহার করবেন। আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা দাবি তুলেছেন আগে বন্ধ ঘরে অনেক আলোচনা হয়েছে। এবার সরকারকে আলোচনা করতে হলে সবার সামনে।
প্রয়োজনে মুখ্যমন্ত্রী এসে আশ্বাস দিন কারও চাকরি যাবে না, তাঁরাও আন্দোলন প্রত্যাহার করবেন। কিন্তু যতদিন তা না হচ্ছে ততদিন আন্দোলন চলবে।
