বুধবার এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারাদের

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব
বুধবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি’র কর্মচারীরা। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষককর্মীরা।
এসএসসি ভবনের সামনেই অবস্থান বিক্ষোভের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে চাকরিহারা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে। তিনটি দাবি নিয়ে ২৫ জুন এসএসসি ভবনের সামনে থেকে এই কর্মসূচির ডাক দিয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। অভিযানের ডাক দিয়ে যোগ্য গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে সকলকে এস এস সি ভবনে আসার জন্যে অনুরোধ করা হয়েছে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার এমনই জানিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। ৩ এপ্রিল সুপ্রিম রায়ে চাকরিহারায় শিক্ষাকর্মীরা। ১৭ এপ্রিল শীর্ষ আদালতের রায়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা চাকরি করতে পারলেও বঞ্চিত হন শিক্ষাকর্মীরা।তাদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
গ্রুপ-সি ২৫ হাজার ও গ্রুপ-ডি কুড়ি হাজার টাকা  করে মাসিক ভাতা পাওয়ার কথা রাজ্য সরকার জানলে হাইকোর্টের রায়ে তা আইনি বাধার মুখে পড়েছে। এবার তাই ফের পথে নামার ডাক দিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।