পরীক্ষা ছাড়াই পুনর্বহালে অনড় চাকরিহারারা, দিল্লিমুখী আন্দোলনের ডাকও

0
94
ছবি সৌজন্যে : নিজস্ব

নোটিফিকেশন না দিয়ে  চাকরিতে ফেরানোর ব্যবস্থা করা হোক। বিকাশভবনে দেড় ঘণ্টারও বেশি বৈঠকে শিক্ষা সচিব বিনোদ কুমারকে কার্যত  এই দাবি করেছেন চাকরিহারারা। সাংবাদিক বৈঠক করে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন শিক্ষাসচিব বিনোদ কুমার এবং সেক্রেটারি শুভ্র চক্রবর্তী ছিলেন সোমবারের বৈঠকে।

প্রথম আলোচনাতেই উঠে আসে রিভিউয়ে বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফ্ট তৈরি করেছে সেটা যথার্থ এবং স্ট্রংলি করা হয়েছে  কিনা। যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে  আনা যায় । দেখা যায়  ড্রাফটা ওঁরা খুব স্ট্রংলি উপস্থাপনা করেছেন। কিন্তু তারপরেও সিবিআইয়ের  উদ্ধার করা ওএমআর শিটের ভিত্তিতে তাঁদের পুনর্বহালের প্রস্তাব দিয়েছেন যোগ্যরা। পাশাপাশি তাঁদের অভিযোগ আদালত সুবিচার দিতে পারেনি। তাই এবার আর শুধু এরাজ্যে নয় , আন্দোলন হবে দিল্লিমুখীও। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি তুলেছেন আন্দোলনকারী চাকরিহারারা।

অন্যদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারাদের একাংশ। সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে তাঁরা আবেদন করছেন। ওএমআর শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অযোগ্যদের চিহ্নিত করে অবিলম্বে বরখাস্ত করার দাবিতেই এই মামলা বলে জানা গিয়েছে ।