
যতক্ষণ যোগ্য যোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে, ততক্ষণ এসএসসি ভবনের সামনে অবস্থান চলবে। বিকাশভবনে আড়াই ঘণ্টা বৈঠকের পরেও অনড় আন্দোলনকারীরা।
বৈঠক শেষে চাকরিহারারা খুশি কিনা সেই প্রশ্নে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য আশ্বস্ত সেদিনই হবেন যেদিন আইনি পথে জয় আসবে। তার আগে কোনও স্বস্তি নেই। একইসঙ্গে আন্দোলনকারীরা জানিয়েছেন যোগ্যতা অর্জনের জন্য আর কোনও পরীক্ষায় বসবেন না। স্কুলেও যাবেন না। রাতভর অবস্থানে থাকবেন। পরবর্তী সিদ্ধান্তের কথা শনিবার জানানো হবে।
এদিকে চাকরিহারাদের রাজপথে থাকা নিয়ে ব্রাত্য বসু সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন প্রতিশ্রুতি না রাখা পর্যন্ত ওদের পথেই থাকা উচিত। তবে তিনি অনুরোধ করেছেন আইনি পরামর্শের সময়সীমা পর্যন্ত ওঁদের দেখা উচিত।
