রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে পাশে দাঁড়ানোর আহ্বান চাকরিহারাদের

0
182
ছবি সৌজন্যে : নিজস্ব
বাংলা নববর্ষের শুরুতেও চোখে জল নিয়ে দিল্লির যন্তরমন্তরে বুধবার দুপুর ২ টো থেকে বিকাল ৫ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। এই প্রতিবাদের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম এবং সাংসদদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পাশে থাকার আহ্বানও জানিয়েছেন তাঁরা।
যন্তরমন্তরে বসে থাকা সকলেরই হাতে ছিল প্ল্যাকার্ড, কারও হাতে ইংরেজি কিংবা হিন্দিতে লেখা উই ওয়ান্ট জাস্টিস। চাকরিহারাদের একাংশ এখনও আশাবাদী যে রিভিউ সাবমিশনের মাধ্যমে তাঁরা তাঁদের চাকরি পুনরায় ফিরে পাবেন।
তাই আইনি লড়াইয়ের পাশাপাশি সমানতালে আন্দোলনও চলবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের করা ক্লারিফিকেশন পিটিশনের শুনানি রয়েছে। সেখানেই পরিষ্কার হবে, চলতি মাস থেকে বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকার ও শিক্ষাকর্মীরা বেতন পাবেন কিনা।