গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National দিল্লির যন্তর মন্তরে অবস্থানে চাকরিহারারা

    দিল্লির যন্তর মন্তরে অবস্থানে চাকরিহারারা

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লির যন্তর মন্তরে চাকরি ফেরতের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছেন পশ্চিমবঙ্গের চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। মঙ্গলবার রাতেই দিল্লি পৌঁছে যায় তাঁদের বাস। বুধবার যন্তর মন্তরে বসে প্ল্যাকার্ড হাতে তাঁরা স্লোগান তুলেছেন, তাঁরা যোগ্য।
    মাটিতে লাল কার্পেট পেতেই অবস্থানে বসে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা। অবস্থানের পিছনের দেওয়াল জুড়ে রয়েছে উই ওয়ান্ট জাস্টিস লেখা পোস্টার। চাকরি ফেরতে দাবি নিয়ে সোমবার দিল্লি রওনা দেন কর্মহারা শিক্ষকরা।
    যাওয়ার পথে যে যে জায়গায় তাঁদের বাস থেমেছে সেখানে সেখানেই পথচলতি মানুষকে দাঁড় করিয়ে নিজেদের বঞ্চনা আর লড়াইয়ের গল্প শুনিয়েছেন তাঁরা। পাশে থাকার আহ্বানও জানিয়েছেন সকলকে।