এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চাকরিহারাদের

0
189
ছবি সৌজন্যে : নিজস্ব

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎ চেয়ে সোমবার রাত থেকে সল্টলেকের আচার্য সদনের বাইরে অনশন বিক্ষোভ করছেন চাকরিহারারা। তাঁদের বিক্ষোভের কারণে এসএসসি ভবনের মধ্যেই আটকে রয়েছেন বেশ কয়েকজন আধিকারিক।

এসএসসি ভবনের দুটি গেটই আগলে বসে রয়েছেন তাঁরা, দাবি, যতক্ষণ না পর্যন্ত এসএসসি চেয়ারম্যান আসছেন, ততক্ষণ ওই আধিকারিকদের ছাড়া হবে না। ওএমআরে গলদ থাকায় যোগ্যদের তালিকা থেকে আগেই বাদ গিয়েছে তাঁদের নাম। গত বৃহস্পতিবার থেকে তালিকায় নাম না-থাকা শিক্ষকেরা দফায় দফায় স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি, যেখানে আদালতে ওএমআরে কারচুপির বিষয়টি এখনও প্রমাণিত হয়নি, সেখানে এসএসসি কী করে তাঁদের অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বেতন বন্ধ করতে পারে।

সোমবার দুপুরে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন তাঁরা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় আন্দোলনাকারী। তারপর রাতে আবার এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন।