শিয়ালদহ-ধর্মতলায় টেনে হিঁচড়ে শিক্ষক-শিক্ষিকাদের আটক

0
93
ছবি সৌজন্যে : নিজস্ব
অর্ধনগ্ন মিছিলের আগেই প্রথমে শিয়ালদহ পরে ধর্মতলায় চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ধরে ধরে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। ধর্মতলায় বাসে উঠে, মেট্রো স্টেশনে ঢুকে রীতিমত আই কার্ড, হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করে শিক্ষকদের কলার ধরে টেনে নামিয়ে তুলে নিয়ে যায় পুলিশকর্মীরা।
ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতত্বে ধর্মতলায় ধরপাকড় শুরু হয়। পুলিশ অফিসার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন আইনশৃঙ্খলা ঠিক রাখতেই এমন পদক্ষেপ করা হয়েছে। যোগ্য হয়েও আবার পরীক্ষা কেন, এই প্রশ্নেই শুক্রবারই শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেই মত শিয়ালদহ স্টেশনে জমায়েত করতে শুরু করেন আন্দোলনকারী। সকাল থেকেই পুলিশের তৎপরতা ছিল যথেষ্ট। পুলিশে পুলিশে ছয়লাপ করে দেওয়া হয়। জমায়েত করলেই গ্রেফতার করা হবে। মাইকে ঘোষণাও করতে থাকেন পুলিশ। এরপরেই ধড়পাকড় শুরু হয়। মেট্রো স্টেশনে ঢুকেও তল্লাশি চালানো হয়।
ধর্মতলাতেও চাকরিহারাদের খোঁজে ধড়পাকড় করে পুলিশ। টেনে হিঁচড়ে একের পর এক আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়। একই ছবি ধর্মতলাতেও। শপিং মল, মেট্রো স্টেশন, বাসে উঠে শিক্ষক, শিক্ষিকাদের ধরে পুলিশ।