এখনই ফর্ম ফিলাপ নয়, রিভিউ পিটিশনের শুনানি দেখতে চান শিক্ষকরা

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব
শিক্ষকদের শূন্যপদ পূরণের নোটিফিকেশন জারি হতেই সাংবাদিক বৈঠক করে চাকরিহারারা জানিয়েছেন দ্বিতীয়বার পরীক্ষার জন্য এখনই ফর্ম ফিলাপ করবেন না তাঁরা।
রাজ্য সরকারের দায়ের করা রিভিউ পিটিশনের শুনানি পর্যন্ত অপেক্ষা করতে চান। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার রাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শুক্রবার সকাল থেকেই অর্ধনগ্ন মিছিলের চেষ্টা করেন যোগ্য চাকরিহারারা। কিন্তু শিয়ালদহ, ধর্মতলা থেকে সেন্ট্রাল পার্ক সব জায়গাতেই তাদের প্রচেষ্টা ব্যর্থ করে পলিশ। চাকরিহারাদের মুখ মেহবুব মণ্ডল বলেছেন এক চাকরির জন্য দুবার কেন পরীক্ষা দিতে হবে। নতুন পরীক্ষার জন্য সময় অনেক কম। অনেকের পরিবারই সমস্যার মধ্যে রয়েছে।
তাদের কাছে নতুন করে পরীক্ষা দেওয়া অতটা সহজ নয়। এই বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ বেআইনি বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রী চান না সমাধান হোক। যে কাজ এসএসসি-র করার কথা সেকাজ মুখ্যমন্ত্রী করছেন। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যেকোনও প্রকারে ২০২৬-র নির্বাচনের বৈতরণী পার হতে।