পুলিশি বাধায় থামল নবান্ন অভিযান

0
284
ছবি সৌজন্যে :ফেসবুক
নবান্ন অভিযানের ডাক দিলেও মাঝপথেই তা থামিয়ে দিতে হয়েছে আন্দোলনকারীদের। হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলেও তেলকলঘাট রোডেই আটকে যায় তাঁদের জমায়েত। পুলিশি বাধা থাকলে অবশ্য সেখানেই বসে পড়েছেন আন্দোলনকারীরা।
চলেছে অবস্থান বিক্ষোভ। অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ বারবার মাইকে ঘোষণা করেছে — এই জমায়েত বেআইনি, অবিলম্বে এলাকা খালি করতে হবে। কিন্তু আন্দোলনকারীরা রাস্তাতেই বসে রয়েছেন। এদিকে, হাওড়া স্টেশন থেকে কয়েক হাজার মানুষ মিছিল করে তেলকলঘাট পর্যন্ত এসেছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, এক আন্দোলনকারী পুলিশের বাধা অগ্রাহ্য করে নবান্ন মুখো হওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিনের এই আন্দোলনে অংশ নিয়েছে একাধিক সংগঠন – পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিসর-সহ আরও অনেক।
ইতিমধ্যেই এই জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওড়া সিটি পুলিশ। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। যদিও এর দীর্ঘক্ষণ পর আন্দোলন তুলে নিয়েছেন বিক্ষোভকারীরা।