এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছল

0
139
The hearing of the 26000 SSC job cancellation case has been delayed
The hearing of the 26000 SSC job cancellation case has been delayed

সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। ৩ সপ্তাহ পর ফের মামলা উঠবে সর্বোচ্চ আদালতে।মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল মামলাটি।

শুনানি শুরু হওয়ার পরেই রাজ্য জানিয়েছে, তারা এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিতে চায় আদালতে। এরপরে এসএসসিও সুপ্রিম কোর্টকে জানায়, তারা হলফনামা জমা দিতে ইচ্ছুক। দু’পক্ষের বক্তব্য শোনার জন্য নোডাল কাউন্সিলর নিয়োগ করার কথা বলে সুপ্রিম কোর্ট। পরে শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষেরই বক্তব্য শুনবে তারা। ওই মূল পাঁচ পক্ষ রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের ছাড়া অন্য কেউ যদি তাঁর বক্তব্য জানাতে চান, তবে লিখিত ভাবে পাঁচ পাতার মধ্যে সেই বক্তব্য জানাতে হবে। কিন্তু কোনও পক্ষই নিজেদের বক্তব্য জানানোর জন্য দু’সপ্তাহের বেশি সময় পাবে না। একই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে দু’সপ্তাহ পরে কারও বক্তব্য শোনা হবে না।সমস্ত পক্ষের বক্তব্য জমা পড়ার এক সপ্তাহ পরে অর্থাৎ মঙ্গলবার থেকে তিন সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, এপ্রিল মাসে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বির রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়।