শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারারা

0
132

স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযানের দিনেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জানা গিয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষক শিক্ষাকর্মীদের ৮ জন প্রতিনিধি। শুক্রবার দুপুর ৩ টেয় বিকাশভবনে ওই বৈঠকে ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিকে বুধবার রাত থেকেই এসএসসি অফিসের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারারা। বৃহস্পতিবার থেকে সেখানে শুরু হয়েছে অনশন আন্দোলন।

মুখ্যমন্ত্রীর পর শিক্ষামন্ত্রীর ওই বৈঠক নিয়ে ততটা আশার আলো দেখছে না চাকরিহারারা। কারণ আগেই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে বলেছেন।