
ভোটপর্ব থেকে সরে দাঁড়ানোর পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতা করলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করতে পারতেন। বিদায়ী ভাষণে এমনই দাবি করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ওভাল অফিস থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় উদ্দেশে বিদায়বার্তা দেওয়ার আগে প্রেসিডেন্ট হিসাবে শেষ বারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন বলেছেন, তিনি মনে করেন ট্রাম্পকে হারাতে পারতেন। পাশাপাশি এটাও মনে করেন কমলা হ্যারিসও ট্রাম্পকে হারাতে পারত।’ যদিও নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বলছে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রীকে ইলেক্টোরাল কলেজে বিপুল ব্যবধানে পিছনে ফেলেছেন ট্রাম্প। বাইডেনের দাবি, ভোটের আগে তিনি সরে দাঁড়ানোয় দলের অন্দরে কোনও বিভাজন তৈরি হয়নি।
২০২০ সালে ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া তাঁর কাছে জীবনের সবচেয়ে বড় সম্মান বলে জানিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট।
