করোনামুক্ত হয়ে হোয়াইট হাউসে ফিরলেন বাইডেন

0
138
Biden returned to the White House free of corona
Biden returned to the White House free of corona

করোনামুক্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। চিকিৎসকের সবুজ সঙ্কেত পেতেই হোয়াইট হাউসে ফেরার ব্যাপারে উদ্যোগী হয়েছেন তিনি। সূত্রের খবর, নিজের বাসভবনে ফিরে এসেছেন জো বাইডেন।

সুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে জো বাইডেন লিখেছেন, তিনি এখন অনেক ভাল বোধ করছেন।হোয়াইট হাউসে ফিরতে ফেরে তিনি খুশি।হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর জো বাইডেনের আরটিএ করেন। তাঁর নেতিবাচক রিপোর্ট হোয়াইট হাউসের সচিবের কাছে জমা দিয়েছেন বলেই খবর। ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্টের করোনা ধরা পড়ে। তারপরই প্রচার কর্মসূচি অসম্পূর্ণ রেখে নিভৃতবাসে যেতে হয় অশীতিপর এই রাজনীতিককে। তারপর থেকে তাঁর ঠিকানা ছিল ডেলাওয়ারে নিজের বাসভবন। এই কয়েক দিন সেখানেই চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি।