গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International সরকারের বিরুদ্ধে জো বাইডেনের মামলা

    সরকারের বিরুদ্ধে জো বাইডেনের মামলা

    0
    9
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন সে দেশের বিচার বিভাগের,ডিওজে-র বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তার আত্মজীবনী লেখকের কাছে দেওয়া কিছু সাক্ষাৎকারের অডিও রেকর্ড ও অনুলিপি যেন প্রকাশ করা না হয়, সেই লক্ষ্যেই তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন।

    মূলত প্রাক্তন এই প্রেসিডেন্টের নামে থাকা কিছু গোপনীয় নথি অপব্যবহারের ঘটনা তদন্তের অংশ হিসেবে এই সাক্ষাৎকারগুলো সংগ্রহ করেছিল মার্কিন বিশেষ কাউন্সিল।জানা গেছে, রেকর্ডগুলোর মধ্যে প্রায় ৭০ ঘণ্টার অডিও রেকর্ডিং এবং জো বাইডেন ও তাঁর ঘোস্ট রাইটার মার্ক জোয়ানিচারের মধ্যে কার কথোপকথনের অনুলিপি রয়েছে।জোয়ানিচার যখন ২০১৭ সালে বাইডেনের স্মৃতিকথা লেখার কাজ করছিলেন, তখন এই কথোপকথনগুলো রেকর্ড করা হয়েছিল। বারাক ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর জো বাইডেন তাঁর বাড়িতে বেআইনিভাবে কোনো গোপনীয় নথি রেখে দিয়েছিলেন কি না, তা তদন্তের জন্য বিশেষ কাউন্সিল রবার্ট হারকে নিয়োগ করা হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই রবার্ট হার এই রেকর্ডিংগুলো সংগ্রহ করেন।

    সম্প্রতি দ্য হেরিটেজ ফাউন্ডেশন নামের একটি রক্ষণশীল থিংক ট্যাংক তথ্য অধিকার আইনের,এফওআইএ-র আওতায় এই ফাইলগুলো দেখার অনুরোধ জানিয়ে একটি মামলা দায়ের করার পর বাইডেন এই পাল্টা পদক্ষেপ নিলেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীদের যুক্তি, এই ফাইলগুলো জনসমক্ষে প্রকাশ করা হলে তা বাইডেনের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করবে। বলা হয়েছে, আদালতে দাখিল করা মামলায় উল্লেখ করা হয়েছে যে একজন বর্তমান বা প্রাক্তন ভাইস প্রেসিডেন্টসহ প্রত্যেক মার্কিন নাগরিকেরই নিজের ঘরের ভেতরের ব্যক্তিগত আলাপচারিতার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার পূর্ণ অধিকার রয়েছে।