
বছর দেড়েক ধরেই ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান জো রুট। এবার তিনি পা রাখলেন আরেক চূড়ায়। ইংল্যান্ডের প্রথম ও টেস্ট ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার বা এর বেশি রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে এই রেকর্ড থেকে মাত্র ২৮ রান দূরে ছিলেন রুট। ম্যাচের প্রথম দিনের শেষ সেশনেই ছুঁয়েছেন এই মাইলফলক।
১৫৩ টেস্টে ২৭৯ ইনিংসে এই কীর্তি গড়লেন রুট।টেস্ট ইতিহাসের ৫ম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রান ছুঁলেন ৩৪ বছর বয়সী রুট।২৮৬ ইনিংসে ১৩২৮৮ রান নিয়ে রুটের সামনে আছেন ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়।২৮০ ইনিংসে ১৩ হাজার ২৮৯ রান নিয়ে এই তালিকার তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।
২৮৭ ইনিংসে ১৩ হাজার ৭৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। আর ২০০ টেস্টে ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার উপরে আছেন ভারতের শচীন টেন্ডুলকার।১৩ হাজার রান ছোঁয়ার দিনে ইনিংসটা অবশ্য বড় করতে পারেননি রুট। ৩৪ বলে ৪৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন জো রুট।







