গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ম্যানচেস্টার সিটি ছাড়ছেন স্টোন্স

    ম্যানচেস্টার সিটি ছাড়ছেন স্টোন্স

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স

    সিজন শেষে চুক্তির মেয়াদ শেষ,সেই চুক্তির মেয়াদ আর বাড়ছে না।ম্যানচেস্টার সিটিতে জন স্টোন্সের এক দশকের অধ্যায়ের ইতি ঘটতে চলেছে। ইংলিশ ডিফেন্ডার বলছেন, এই ক্লাবে তার সব স্বপ্ন পূরণ করেছেন তিনি।২০১৬ সালে এভারটন থেকে সিটিতে যোগ দিয়ে ২৯৩ ম্যাচ খেলেছেন স্টোন্স।

    এই সিজনে চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন মাত্র ১৬ ম্যাচ।ইংলিশ ফুটবলে সিটির গত কয়েক বছরের আধিপত্যে অগ্রণী ভূমিকা পালন করেছেন স্টোন্স।ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন ১৬টি ট্রফি।সোশ্যাল মিডিয়ায় সিটি ছাড়ার ঘোষণা করে স্টোন্স লিখেছেন, এখানে যতটা চেয়েছিলেন তার সবটুকুই অর্জন করতে পেরেছেন, এখানে এসেছিলেন তরুণ হিসেবে, এখন বিদায় নিচ্ছেন পরিণত একজন মানুষ হিসেবে, একজন বাবা, একজন স্বামী এবং মাঠের খেলায় একজন পরিপূর্ণ ফুটবলার হিসেবে।

    তাঁর সব স্বপ্ন পূরণ করেছেন এবং যা অর্জন করতে এখানে এসেছিলেন, তার সবকিছুই করেছেন।স্টোন্স আরো লিখেছেন, এখানে তাঁর ক্যারিয়ারের শুরুতে কখনো ভাবেননি যে, এই অবস্থানে পৌঁছাবেন।