ভারতের সঙ্গে যুক্ত হোন, পিওকে রাজনাথ 

0
162

ভারতের সঙ্গে যুক্ত হোন। জম্মু-কাশ্মীরে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের উদ্দেশেও বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার কাশ্মীরের রামবনে দলীয় প্রার্থী রাকেশ সিং ঠাকুরের সমর্থনে বক্তৃতা করছিলেন রাজনাথ সিং।

 

সেখানেই তিনি পাক অধিকৃত কাশ্মীরের অধিবাসীদের ভারতের সঙ্গে যুক্ত হওয়ার বার্তা দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পাকিস্তান পিওকের বাসিন্দাদের সঙ্গে বিদেশির মতো আচরণ করে। ভারত তা করবে না। ভারত পিওকের বাসিন্দাদের আপন করে নেবে। পাশাপাশি কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটকেও আক্রমণ করেন রাজনাথ সিং। বলেছেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকছে, ততদিন কারও পক্ষে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনা অসম্ভব।জম্মু-কাশ্মীরে পরবর্তী সরকার গঠনে বিজেপিকে সমর্থন করুন। বিজেপি উপত্যকায় আমূল উন্নয়ন করবে। তখন এত উন্নয়ন হবে যে, পাক অধিকৃত কাশ্মীরের মানুষেরা তা দেখে আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইবেন না। পরিবর্তে তাঁরা ভারতের সঙ্গে আসতে চাইবেন।