
ব্রিকসের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যে দেশ হাত মেলাবে, তাদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও কোন দেশের ক্ষেত্রে শুল্কের পরিমাণ কী হবে, সেই সংক্রান্ত চিঠিও পাঠানো হচ্ছে মার্কিন প্রশাসনের তরফে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কোন নীতিকে অ্যান্টি-আমেরিকান হিসাবে চিহ্নিত করা হয়েছে, সে বিষয়ে কিছু বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, ব্রিকস সম্মেলনের জন্য আপাতত ব্রাজিলে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ব্রাজিলের রিও ডি জেনেইরো শহর চলছে ওই আন্তর্জাতিক সম্মেলন। ব্রিকস-র প্রাথমিক সদস্য দেশগুলোর মধ্যে ভারত ছাড়াও রয়েছে চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়াও পরে এই জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, ইথিওপিয়া, মিশর এবং ইন্দোনেশিয়া।








