টানেল বোরিংয়ে এগোবে জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজ

0
223
ছবি সৌজন্যে : নিজস্ব

জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে খিদিরপুর থেকে টানেল বোরিংয়ের কাজ শুরু হয়েছে। এজন্য দুর্গা এবং দিব্যা নামে দুটো বোরিং মেশিন আনা হয়েছে।

খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তা খুঁড়বে টানেল বোরিং মেশিন। বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু করেছে দুর্গা বোরিং মেশিন। এরপর কাজ করবে দিব্যা। খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত। এজন্য ডেডলাইন বাধা হয়েছে আগামী বছরের মে মাস পর্যন্ত। জোকা-বিবাদী বাগ মেট্রোয় মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথে সুড়ঙ্গ নির্মাণ বাকি রয়েছে। বৃহস্পতিবার প্রথম পর্বের প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। ২০২৬-এর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ কাট অ্যান্ড কভার পদ্ধতিতে হবে।

গতমাসেই খিদিরপুর স্টেশন তৈরির ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার।