গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata সোশ্যাল মিডিয়ায় পরিচয়, লাঞ্চে পিৎজা-জলে কিছু মিশিয়ে ধর্ষণ!

    সোশ্যাল মিডিয়ায় পরিচয়, লাঞ্চে পিৎজা-জলে কিছু মিশিয়ে ধর্ষণ!

    0
    116
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সোশ্যাল মিডিয়ায় পরিচয়। কাউন্সিলিংয়ের জন্য ডেকে পিৎজা, জলে কিছু মিশিয়ে খাইয়ে অজ্ঞান অবস্থায় আইআইএম-র হস্টেলে যৌন নির্যাতন।

    পুলিশে এমনই অভিযোগ করেছে নির্যাতিতা। পেশায় মনোবিদ ওই তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় অভিযুক্তর। শুক্রবার সকাল ১১টা ৪৫ মিনিটে ম্যানেজমেন্ট ছাত্রকে কাউন্সেলিং করাতে আইআইএম-র লেক ভিউ হস্টেলে যান ওই তরুণী। তাঁর অভিযোগে হস্টেলে ঢোকার সময় ভিজিটর্স বুকে সই করতে দেয়নি প্রভাবশালী ওই ছাত্র। সেখানে লাঞ্চে পিৎজা, জল খাওয়ার পর আচ্ছন্ন হয়ে যান বলে অভিযোগ তরুণীর। আচ্ছন্ন থাকা অবস্থাতেই তরুণীকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি তাঁর হুঁশ ফেরে রাত ৮টা ৩৫ মিনিটে। প্রায় ৯ ঘণ্টা হস্টেলে ছিলেন। এরপর এক পরিচিতের সঙ্গে থানায় যান নির্যাতিতা তরুণী। প্রথমে ঠাকুরপুকুর থানা এরপর সেখান থেকে হরিদেবপুর থানায় নিয়ে যায় পুলিশই। যেহেতু জোকা আইআইএম হরিদেবপুর থানার অন্তর্গত। এরপর রাত ১২টার দিকে আইআইএম-র হস্টেলের রুম থেকে গ্রেফতার করা হয় পরমানন্দ তোপ্পাওয়ার। অভিযুক্ত ম্যানেজমেন্ট ছাত্র-র বিরুদ্ধে জোর করে আটকে রাখা, কিছু খাইয়ে আচ্ছন্ন করে নির্যাতন সহ আরও তিনটি ধারা যুক্ত হয়েছে।

    শনিবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হলে ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ভিজিটর্স বুকে সই ছাড়া কিভাবে হস্টেলে, নিরাপত্তারক্ষীদের ভূমিকা কি তার সবটাই খতিয়ে দেখেছেন তদন্তকারী অফিসাররা।