গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment জোকারের সমালোচনায় খোদ অভিনেতা

    জোকারের সমালোচনায় খোদ অভিনেতা

    0
    147

    আশা জাগিয়েছিল আকাশ সমান, তবে আকাশ ছুঁতে পারেনি জোকার। বলতে গেলে অনেকটাই হতাশ করেছে বহুল প্রত্যাশিত এই হলিউড সিক্যুয়ালটি।

    পাঁচ বছর আগের সিনেমাটির দ্বিতীয় কিস্তি জোকার : ফোলি আ ডিউক্স নিয়ে দর্শকের আগ্রহ ছিল আকাশচুম্বী। প্রথম কিস্তি বিশ্বব্যাপী অভাবনীয় যে সাড়া ফেলেছিল।দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি জিতেছে একের পর এক পুরস্কার। সে কারণেই দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের আগ্রহ ছিল অটুট। কিন্তু এবার সমালোচনাই জুটছে বেশি।সিক্যুয়ালটি বিশ্বজুড়েই নেতিবাচক রিভিউ পেয়েছে।বক্স অফিসেও হয়েছে ব্যর্থ।জোকার : ফোলি আ ডিউক্স সিনেমায় আরখাম আসাইলামের সিকিউরিটি গার্ড হিসেবে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন কমেডিয়ান টিম ডিলন। সম্প্রতি দ্য জো রোগান এক্সপেরিয়েন্স শোতে এসেছিলেন তিনি। সেখানে জোকার সিক্যুয়ালকে সর্বকালের সবচেয়ে ভয়ানক সিনেমা বলে অভিহিত করলেন টিম। ডিলন জোকার টু নিয়ে বলেছেন, এটা সবচেয়ে খারাপ সিনেমা। মনে করেন, প্রথম জোকার সিনেমার পর অনেক আলোচনা হয়েছিল, এটি দর্শকের ভালোবাসা পেয়েছে।তবে এটি সমাজের এমন কিছু মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছে,যারা নিজেদের সঠিক মনে করলেও সমাজ তাদের ভুল ভাবে। মানে হলো ছবিটি ভুল বার্তা পাঠিয়েছে।সেখানে পুরুষদের রাগ, নৈরাজ্যকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যা ঠিক নয়। তবে প্রথম গল্প হিসেবে বিষয়টি নতুন ছিল, আলোচনার বিষয় ছিল। তাই সফল হওয়া গেছে। কিন্তু এই বার্তা রিপিট হলে ফল ভালো না হওয়ারই কথা। ছবির কর্তৃপক্ষ ভাবল,যদি আরো এমন কিছু করা হয় তাহলে হয়তো ভালো হবে। তারপর তারা জোয়াকিন ফিনিক্স আর লেডি গাগাকে এমনভাবে দেখালো এবং নাচাল, যা একেবারে পাগলামি।

    তিনি আরো বলেছেন,এতে কোনো প্লট নেই। যখন শুটিং করছিলেন তখনই বুঝতে পারছিলেন জোকার : ফোলি আ ডিউক্স ফ্লপ করবে।

    ছবি  সৌজন্যে :সংগৃহীত