গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk নতুন ট্রেলারে জোকার টু 

    নতুন ট্রেলারে জোকার টু 

    0
    281
    Joker 2 in new trailer
    Joker 2 in new trailer

    মুক্তির অপেক্ষায় রয়েছে বছরের অন্যতম প্রত্যাশিত সিনেমা, জোকার : ফোলি এ ডিউক্স। এতে হোয়াকিন ফিনিক্সের সঙ্গে অভিনয় করছেন লেডি গাগা। ১০ এপ্রিল সিনেমাটির প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছিল। এরপর থেকে সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে।

    এবার দ্বিতীয় ট্রেলার প্রকাশ করেছেন নির্মাতারা। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পরই ঝড় তুলেছে দর্শক হৃদয়ে। ট্রেলারে দেখা গেছে, জেলে শাস্তি পাওয়ার পর জোকার কারাগারে থাকলেও তার ফ্যান ফলোয়াররা মরতে প্রস্তুত। এই ভালোবাসার তালিকায় রয়েছে লেডি গাগা, যিনি আর্থার ফ্লেককে মানে জোকারকে সাহায্য করেন এবং তার সঙ্গে অপরাধও করেন।ট্রেলারে দুজনের যুগলবন্দীর পাশাপাশি রোম্যান্সের ঝলকও দেখা গেছে।এবারের গল্পে যে বেশ কিছু টুইস্ট রয়েছে তা অনুমান করা যাচ্ছে ট্রেলারে।এবারও জোকারকে বিধ্বংসী রুপে দেখা যাবে পর্দায়। অবশ্য জোকারের রূপ কতটা ভয়ানক আর বিধ্বংসী, তার প্রমাণ দেখা গেছে ২০১৯ সালের জোকার’-এ।এবার সেটার মাত্রা আরো ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে। কারণ এরই মধ্যে সিনেমাটি আর রেটিং পেয়েছে; যার মানে হলো,এতে ভয়াবহ সহিংসতা ও নগ্নতা রয়েছে।উল্লেখ্য,জোকার : ফোলি এ ডিউক্স-এ লেডি গাগা হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করছেন।হার্লিন কুইঞ্জেল গথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন।অপরদিকে আর্থার ফ্লেক ওরফে দ্য জোকার হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন।অন্যদিকে টড ফিলিপস পরিচালিত জোকার : ফোলি এ ডিউক্স মুক্তি পাবে চলতি বছরের ৪ অক্টোবর৷২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত সিনেমা জোকার বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিল।সিনেমাটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী,আর রেটেড সিনেমা হয়ে ওঠে।