গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment অক্ষয় বনাম আরশাদ, সাড়া নেই বুকিংয়ে

    অক্ষয় বনাম আরশাদ, সাড়া নেই বুকিংয়ে

    0
    171
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    সুভাষ কাপুর পরিচালিত বলিউড কোর্টরুম ড্রামা জলি এলএলবি থ্রি মুক্তি পেতে যাচ্ছে। জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির প্রথমটিতে অক্ষয় কুমার ও দ্বিতীয়টিতে অভিনয় করেন আরশাদ ওয়ার্সি। তবে এবার একসঙ্গে অভিনয় করছেন এ দুজন।

    দুই নায়কের যুগলবন্দী ভালো ফল করবে বলে আশা করা হলেও বক্স অফিস বলছে অন্য কথা।জানা গেছে, অগ্রিম বুকিংয়ে সাড়া ফেলতে পারছে না ছবিটি।মুক্তির চার দিন আগে,১৫ সেপ্টেম্বর শুরু হয় ছবিটির অগ্রিম বুকিং। কিন্তু দু’ দিনে বিক্রি হয় মাত্র ৩২ হাজার টিকিট। এখন পর্যন্ত হিসাব অনুযায়ী উদ্বোধনী দিনের জন্য অগ্রিম-বিক্রয় থেকে মাত্র ৯৯ লাখ টাকা আয় করেছে ছবিটি। জনপ্রিয় কোনো ছবির সিকুয়েলের জন্য এই সংখ্যা বেশ কম। মুক্তির কম সময় বাকি, কিন্তু অগ্রিম বুকিং এখনো এক কোটি টাকা ছাড়াতে পারেনি।যদিও এ ফ্র্যাঞ্চাইজির ইতিহাস বলছে ভিন্ন কথা। অগ্রিম বুকিংয়ে হোঁচট খেলেও প্রথম দিনে ঘুরে দাঁড়াবার রেকর্ড আছে তাদের। জলি এলএলবি টু মুক্তির সময়েও অগ্রিম বুকিংয়ে কোটি টাকা ছুঁতে পারেনি। তবুও ছবিটি উদ্বোধনী দিনে ১৩ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছিল।

    হল ফেরত দর্শকের ইতিবাচক প্রচারে, ছবিটি ভারতে ১১৭ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ১৯৮ কোটি টাকা আয় করেছিল।ছবিতে জগদীশ্বর জলি চরিত্রে অক্ষয় ও প্রতিদ্বন্দ্বী জগদীশ জলি চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি। অক্ষয়-আরশাদ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি ও অমৃতা রাও। পাশাপাশি গজরাজ রাও ও সীমা বিশ্বাসও অভিনয় করেছেন।