
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে কলকাতা থেকে জেলা ২৬ প্রদীপ জ্বালিয়ে মতদের স্মরণ করেছে বিজেপি।
কলকাতার নাকতলা থেকে নেতাজি নগর পর্যন্ত মিছিল করেছে বিজেপির যুব মোর্চা। কাশ্মীরে জঙ্গি হামলা এবং মুর্শিদাবাদকাণ্ডের প্রতিবাদে যুব মোর্চার মিছিল থেকে সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেছেন দুই জায়গাতেই একই মডেল। এর বিরুদ্ধেই প্রতিবাদ করছে বিজেপির যুব মোর্চা। কাঁথিতে ২৬ প্রদীপ জ্বালিয়ে জঙ্গি হামলার নিহতদের স্মরণ করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আসানসোলেও জঙ্গি হামলার প্রতিবাদে পথে নেমেছিলেন মানুষজন।
এদিকে পাক রেঞ্জার্সদের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমের মুক্তির দাবিতে রিষড়ায় মিছিল করেছেন স্থানীয়রা। সেই মিছিলে ছিলেন পূর্ণম কুমার সাউয়ের বাবাও। অবিলম্বে ছেলের মুক্তির দাবি তুলেছেন তিনি।
