
সৌদি ক্লাব আল নাসরে তিন সিজন পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়লেও লিগ চ্যাম্পিয়নশিপ-র দেখা পাননি পর্তুগিজ মহাতারকা।
এবার সেই ট্রফি খরা কাটানোর মিশনে রোনালদোর অনুরোধে ডাগআউটে এলেন অভিজ্ঞ কোচ জর্জ জেজুস।৭০ বছর বয়সী পর্তুগিজ কোচকে এক বছরের চুক্তিতে নিয়োগ করেছে আল নাসর। চুক্তির পরই জেজুস নিশ্চিত করেছেন, রোনালদোর আমন্ত্রণেই তিনি দায়িত্ব নিয়েছেন। জেজুস বলেছেন, রোনালদোর ডাকা না হলে এখানে আসতেন না। অনুপ্রেরণা নিয়ে এসেছেন, আল নাসরকে সৌদি আরবের সেরা ক্লাব হিসেবে গড়ে তুলতে চান। রোনালদো সব জায়গায় জিতেছে, শুধু এখানেই বাকি।এবার তাঁরা সেটাও বদলে দিতে চান।আল হিলালের প্রাক্তন কোচ জর্জ জেজুস গত সিজনেই ট্রেবল জিতিয়েছিলেন ক্লাবটিকে। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারের পর চলতি বছরের মে মাসে তিনি ক্লাব ছেড়ে দেন। এবার প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসরের দায়িত্ব নিয়ে আবারও নিজের দেশের তারকা রোনালদোর পাশে দাঁড়ালেন তিনি।
আল নাসরে জর্জ জেজুসের আগমন ঘটল স্তেফানো পিওলির স্থলাভিষিক্ত হয়ে। স্বদেশি কোচকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রোনালদো লিখেছেন, স্বাগত মিস্টার জর্জ জেজুস।





