গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ওড়িশায় সাংবাদিককে গাছে বেঁধে কিল, চড়, লাথি

    ওড়িশায় সাংবাদিককে গাছে বেঁধে কিল, চড়, লাথি

    0
    74
    ছবি সৌজন্যে : এক্স
    দুর্নীতির খবর করতে গিয়ে ওড়িশায় মার খেতে হয়েছে খোদ সাংবাদিককে। ওড়িশার বোলাঙ্গিরের এই ঘটনায় এক নাবালক-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সাংবাদিকের নাম বিজয় প্রধান। শনিবার তিনি পাঁচিল তৈরিতে দুর্নীতির খবর পেয়েই ঘটনাস্থলে যান।
    সেখানে গ্রামবাসীদের কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন তিনি। ছবিও তুলছিলেন। হঠাৎ করেই কয়েক জন তাঁকে বাধা দেন। কেড়ে নেওয়া হয় বিজয়ের মোবাইল ফোন, মাইক্রোফোন এবং আনুষঙ্গিক জিনিসপত্র। মারধরের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
    অভিযোগ, ওই সাংবাদিককে লাথি, কিল, চড় মারা হয়। পরে অচেতন অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করা হয়। এই প্রসঙ্গে ওড়িশা পুলিশের আধিকারিক অভিলাষ জি বলেছেন, মারধরের ঘটনার নেপথ্যে ঠিকাদার রয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বাইট : অভিলাষ জি।