গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National শুটিং চলাকালীন হায়দরাবাদে আহত জুনিয়র এনটিআর

    শুটিং চলাকালীন হায়দরাবাদে আহত জুনিয়র এনটিআর

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স
    হায়দরাবাদে বিজ্ঞাপনের শুটিং চলাকালীন আহত হয়েছেন তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর। অভিনেতা এনটিআরের টিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছে, তিনি সামান্য আঘাত পেয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামে থাকবেন।
    তবে তাঁর আঘাত সম্পূর্ণ সেরে উঠতে কতটা সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ফলে ভক্তদের উৎকণ্ঠা কমেনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছাবার্তার বন্যা শুরু হয়েছে। এর আগে হঠাৎ তাঁর চেহারার পরিবর্তন নিয়েও ভক্তদের মধ্যে নানা আলোচনা হয়েছিল। অনেকে ভেবেছিলেন, অসুস্থতার কারণেই হয়তো দ্রুত ওজন ঝরিয়েছেন তিনি। পরে জানা যায়, আসলে তাঁর এই রূপান্তর আসন্ন ছবির চরিত্রের প্রয়োজনে।