গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ওমপ্রকাশের বাড়িতেও পুলিশ, ইন্দ্রানুজের বয়ান রেকর্ড

    ওমপ্রকাশের বাড়িতেও পুলিশ, ইন্দ্রানুজের বয়ান রেকর্ড

    0
    100
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাইকোর্টের ভর্ত্সনার পরেই অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র-র কালিকাপুরের বাড়িতে গেল পুলিশ। শনিবারের ঘটনায়  ওয়েবকুপার সদস্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র-র বয়ান রেকর্ড করা হয়েছে । জখম ইন্দ্রানুজের এফআইআরে প্রেক্ষিতে শনিবার ওমপ্রকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। কেপিসি হাসপাতালে গিয়ে  ইন্দ্রানুজ রায়েও বযান নিয়েছে  পুলিশ। তাঁর অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের  হয়  যাদবপুর থানায়।
    এরপরেই শনিবার হাসপাতালে গিয়ে  শনিবারের ঘটনায়  শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ইন্দ্রানুজের বয়ান নিয়েছেন তদন্তকারী অফিসাররা। আপাতত হাসপাতালেই থাকছেন ইন্দ্রানুজ। তাঁর বাবা জানিয়েছেন বাড়িতেও হাসপাতালের মত করেই দেখভাল করতে হবে। তাই এখনই তারা ইন্দ্রানুজকে বাড়ি নিয়ে  যাচ্ছেন না। বাড়িতে অ্যারেজমেন্ট করার পর ইন্দ্রানুজকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। ইন্দ্রানুজের বাবা অমিত রায় বলেছেন ছোট ছোট ছেলেদের আচরণ নিযে প্রশ্ন তোলা হচ্ছে।
    কিন্তু যারা বিভিন্ন পদে রযেেন। তাঁরা যা বয়ান দিচ্ছেন তাতে আরও ছাত্রছাত্রীরা বিপথে যাবে। বড়দের উচিত উত্তেজনা প্রশমিত করা। এরআগে আর এন টেগোর হাসপাতালে গিয়ে  যাদবপুরের উপাচার্য  ভাস্কর গুপ্ত-রও বয়ান রেকর্ড করেছেন যাদবপুর থানার পুলিশ। সংগ্রহ করা হয়েছে  ভিসি-র ছেঁড়া পাঞ্জবিও। যাদবপুরের আরও ৩ ছাত্রকেও জেরা করেছেন তদন্তকারী অফিসাররা।