
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তর অবস্থা এখন স্থিতিশীল। শুক্রবার নারায়ণা হাসাপাতালে উপাচার্যকে দেখতে গিয়েছিলেন ইন্দ্রানুজের বাবা।
হাসপাতাল সূত্রে খবর ভাস্কর গুপ্তর ব্লাড প্রেসার অনেকটাই নিয়ন্ত্রণে। মাথা ঘোরা, ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যার জন্য ডিজিওথেরাপি শুরু হয়েছে। তবে ভাস্কারের রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি শুরু হয়েছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ডাস্করের রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাঁকে হাসপাতাল থেকে ছাড়া যাবে না। অন্যদিকে শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়। ইন্দ্রানুজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ৬ সদস্যের মেডিক্যাল দল গঠন করা হয়েছিল। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ছাড়া পাওয়ার পর চার সপ্তাহ বাড়িতে শুয়ে বিশ্রাম নিতে হবে তাকে। ইন্দ্রানুজের পায়ে ক্ষতস্থান প্রতিদিন ড্রেসিং করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সম্মেলন ঘিরে বিক্ষোভ দেখান যাদবপুরের বামপন্থী ও অতিবামপন্থী সংগঠনের সদস্যরা। অভিযোগ সে সময় শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন ইন্দ্রানুজ।






