
গ্র্যামি-মনোনীত গায়ক জুবিল্যান্ট সাইকসকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার তার বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় ছেলেকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
সান্তা মনিকার পুলিশ লেফটেন্যান্ট লুইস গিলমোর বলেছেন, ছেলেটির মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে, যদিও ঘটনাটি কী কারণে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।জানা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে উপকূলীয় শহরের বাসভবনে হামলার ঘটনা সম্পর্কে ৯১১ নম্বরে কল করার পর পুলিশ অফিসাররা সাড়া দেন।এরপর সেখানে গিয়ে পুলিশ ভেতরে ৭১ বছর বয়সী সাইকসকে গুরুতর ছুরিকাঘাতে আহত অবস্থায় দেখতে পান। পুলিশ জানিয়েছে, প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে এবং তদন্ত চলছে।নিহতের ছেলে, ৩১ বছর বয়সী মিকা সাইকস, বাড়িতেই ছিলেন এবং কোনও ঘটনা ছাড়াই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জুবিল্যান্ট সাইকস ২০১০ সালের গ্র্যামি পুরস্কারে ,বার্নস্টাইন মাস-এর জন্য সেরা ধ্রুপদী অ্যালবামের জন্য মনোনীত হয়েছিলেন, যেখানে তিনি সেলিব্রেন্ট চরিত্রে অভিনয় করেছিলেন।তিনি ১৯৯০ সালের মেট্রোপলিটন অপেরা প্রযোজনা,দ্য গার্শউইনস পোর্গি অ্যান্ড বেস-এ জ্যাকের ভূমিকায় অভিনয় করেছিলেন।



