গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports মাঠ ছাড়ার পর দুঃসংবাদ পেলেন বেলিংহ্যাম

    মাঠ ছাড়ার পর দুঃসংবাদ পেলেন বেলিংহ্যাম

    0
    61
    ছবি সৌজন্যে : এক্স

    ম্যাচের বয়স তখন ১০ মিনিটও হয়নি। বল তাড়া করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগল জুড বেলিংহ্যামের। মাঠে পড়ে গিয়ে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে চেপে ধরলেন বাঁ উরু। মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল স্পষ্ট। মাঠ ছাড়লেন তিনি কান্নাভেজা চোখে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার পরে জানতে পারলেন, সহসাই তার মাঠে ফেরা হচ্ছে না।লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ম্যাচের ঘটনা এটি।

    হ্যামস্ট্রিংয়ের এই চোটে অন্তত মাসখানেক সময় মাঠের বাইরে থাকতে হবে বেলিংহ্যামকে।ম্যাচের ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের দশম মিনিটে কিলিয়ান এমবাপের পেনাল্টিতে ২-১ গোলের জয় পায় রিয়াল।ম্যাচটির শুরুর দিকে মাঠ ছাড়ার সময় বেলিংহ্যামের প্রতিক্রিয়াতেই ফুটে উঠছিল, চোট বেশ গুরুতর। চোখে জল নিয়ে মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে বিধ্বস্ত দেখাচ্ছিল তাকে।কাঁধের অস্ত্রোপচারের কারণে সিজনের শুরুতে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল বেলিংহ্যামকে।পরে মাঠে ফেরা পর মৌসুমটি ভালো-মন্দ মিশিয়ে কেটেছে ইংলিশ এই মিডফিল্ডারের। তবে ফর্ম যেমনই থাকুক, দলের অবিচ্ছেদ্য অংশ ২২ বছর বয়সী মিডফিল্ডার। তার এবারের চোট এলো এমন এক সময়ে, যখন সিজনের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে রেয়াল।

    লা লিগায় পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা দলটি আগামী রোববার খেলবে ভালেন্সিয়ার মাঠে। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আট থেকে ছিটকে পড়ার পর নকআউট পর্বে ওঠার লড়াইয়ে বেনফিকার বিপক্ষে দু’ লিগের প্লে-অফেও খেলতে পারবেন না বেলিংহ্যাম।