বিচারক-অপরাধী এক আসনে, শাহকে তৃণমূলের পাল্টা ‘চার্জশিট’

0
46
ছবি সৌজন্যে : সংগৃহীত

অমিত শাহ-র ৩৫ পাতার চার্জশিটের পাল্টা বিজেপির বিরুদ্ধে চার্জশিট দিল তৃণমূল।

সাংবাদিক বৈঠক থেকে ব্রাত্য বসু, মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা শেক্সপিয়র, জুলিয়াস সিজারের উপমা টেনে বলেছেন বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায় বিজেপির চার্জশিট পেশটাও তাই। ব্রাত্য বসুর কথায় বাংলায় এসে যাঁরা চার্জশিট দিয়েছেন তাদের নিজেদের রাজ্যে নারী সুরক্ষা বলে কিছু নেই। এসআইআরকে অস্ত্র করে বাংলায় শেষ পেরেক পুঁততে চাইছে। কিন্তু এই কাজ সফল হবে না। পেরেক উপড়ে ফেলা হবে। অন্যদিকে মহুয়া মৈত্র বলেছেন কোনও জোকার সিংহাসনে বসলেই সে রাজা হয় না। বরং প্রাসাদটা সার্কাসে পরিণত হয়। তাঁর দাবি বাংলা এবং বাঙালিকে অপমান করা হচ্ছে। অপরাধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে।

তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেছেন তিনি অনেকটা দিন বিজেপিতে ছিলেন। তাঁর কথায় ভারতে একমাত্র ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তার স্বভাব বারবার মিথ্যে কথাকে জোর দিয়ে বলা। চার্জশিট পেশ করতে গিয়ে সেটাই করেছেন।