
কট ইন প্রভিডেন্স নামে একটি টেলিভিশন শোতে মানবিক আচরণের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এক বিচারক।আমেরিকায় বহুল আলোচিত ও জনপ্রিয় এই বিচারক মারা গেছেন।
তার নাম ফ্রাঙ্ক ক্যাপ্রিও।প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ফ্রাঙ্ক ক্যাপ্রিওর জনপ্রিয়তা আসে আদালতের তার ব্যতিক্রমী মানবিক দৃষ্টিভঙ্গির জন্য।ট্রাফিক ও পার্কিং ভায়োলেশনের মামলাগুলোর শুনানিতে আসা সাধারণ মানুষদের গল্প মনোযোগ দিয়ে শুনতেন তিনি। তার এই বিচার কার্যক্রম নিয়ে তৈরি হয় জনপ্রিয় টেলিভিশন শো,কট ইন প্রভিডেন্স। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত এই টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক। যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে।এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি।শো-এর বিভিন্ন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভাইরাল হতো।তিনি ১৯৮৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমেরিকার রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মিউনিসিপ্যাল আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর কিছু মাস আগেই তিনি নিজের জীবনের বিচার থেকে সংগৃহীত অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে একটি বই প্রকাশ করেন। বইটির নাম কমপ্যাশন ইন দ্য কোর্ট, লাইফ চেঞ্জিং স্টোরি ফ্রম আমেরিকান নাইসেস্ট জাজ। বলা হচ্ছে,বিশ্বের কোটি কোটি মানুষ তাকে মনে রাখবে একজন হৃদয়বান, সহানুভূতিশীল ও মানবিক বিচারক হিসেবে।
তিনি আইন ও মানবতার মধ্যে একটি আশ্চর্য সেতুবন্ধন তৈরি করেছিলেন ২০২৩ সালের ৬ ডিসেম্বর তার প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। যা এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার ফ্যানদের জানান।









