ম্যারাডোনার ‘হত্যা মামলা’ থেকে সরলেন বিচারক

0
122
ছবি সৌজন্যে : এক্স

স্বাভাবিকভাবে নাকি চিকিৎসাজনিত অবহেলায় ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তবে অবহেলাজনিত কারণেই হয়েছে এমন অভিযোগ এনে মামলা করেছেন তার মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা।তাই ৮ চিকিৎসকের মধ্যে সাতজনের বিরুদ্ধে আদালতে বিচারও চলছে। কিন্তু এই বিচারকাজে এবার নতুন মোড় দেখা গেছে।

বিচারকাজ থেকেই একজন গুরুত্বপূর্ণ বিচারক সরে দাঁড়িয়েছেন। বিচারকের নাম হচ্ছে,হুলিয়েতা মাকিনটাচ। যিনি আর্জেন্টিনায় ঈশ্বরের বিচারক বলে পরিচিত।মাকিনটাচের বিরুদ্ধে অভিযোগ তিনি আইন লঙ্ঘন করেছেন। ডিভাইন জাস্টিস নামে এক মিনি সিরিজ প্রকাশ্যে আসার পরেই তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

সিরিজটিতে ম্যারাডোনার মৃত্যুর দিনগুলো তুলে ধরা হয়েছে।মিনি সিরিজটি বানাতে কয়েক মাসব্যাপী এই বিচারকাজ ক্যামেরায় শ্যুটিং করেছেন, যা নৈতিকতা ও আইন লঙ্ঘন বলে অনেকে মনে করছেন। সেই সিরিজের ট্রেলার আদালতে দেখানো হলে বাগবিতণ্ডার এক পর্যায়ে এক কৌঁসুলি প্যাট্রিসিও ফেরারি অভিযোগ করেন, মানিকটাচ বিচারক নন, অভিনেত্রীর মতো আচরণ করছেন।