সাংবিধানিক গণতন্ত্রের ভিত্তিমূল নির্বাচন : চন্দ্রচূড়

0
149
Elections are the foundation of constitutional democracy Chandrachud
Elections are the foundation of constitutional democracy Chandrachud
সাংবিধানিক গণতন্ত্রের ভিত্তিমূল হল নির্বাচন। আর সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করাই বিচারকদের ধারাবাহিক কাজ।
এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সমাজে বিচারপতিদের মানবিক ভূমিকা বিষয়ে ভাষণ দিয়েছেন বিচারপতি চন্দ্রচূড়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের প্রশ্নের উত্তরে প্রধান বিচারপতি বলেছেন, ভারতের সাংবিধানিক গণতন্ত্রের ভিত্তিমূল হল নির্বাচন। ভারতে বিচারপতিরা নির্বাচিত হন না। এই কারণেই সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করা বিচারকদের ধারাবাহিক কাজের মধ্যে পড়ে। গণতন্ত্রে বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে ঐতিহ্য প্রতিফলিত হয়ে থাকে। ভবিষ্যতে ভাল সমাজ ঠিক কেমন হওয়া উচিত তাও প্রতিফলিত হয় বিচারবিভাগীয় কাজে। তাঁর দাবি, বিচারপতি হিসেবে ২৪ বছরের কেরিয়ারে কখনই রাজৈনতিক চাপ অনুভব করেননি। তাঁরা এমন জীবনযাপন করেন যা তুলনামূলকভাবে সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচ্ছিন্ন। তবে যে কোনও বড় নির্দেশের ফলে সামাজিক এবং রাজনৈতিক প্রতিক্রিয়া অনুভব করা যায়।