গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports অ্যাতলেতিকোকে জেতাতে পারলেন না আলভারেজ

    অ্যাতলেতিকোকে জেতাতে পারলেন না আলভারেজ

    0
    119
    ছবি সৌজন্যে : এক্স

    স্প্যানিশ লা লিগায় নতুন সিজনটা জয় দিয়ে শুরু করতে পারলো না অ্যাতলেতিকো মাদ্রিদ। ২০২৫-২০২৬ সিজনের প্রথম ম্যাচে আগে লিড নিয়েও এস্পানিওলের কাছে ২-১ গোলে হেরে গেছে দিয়োগো সিমিওনের দল।নতুন সিজনে আলেক্স বাইনা, ডেভিড হানকো, জনি কার্দোসো ও জিয়াকোমো রাসপাদোরির মতো তারকাদের দলে এনেও জয় বঞ্চিত সিমিওনের প্লেয়াররা।

    অন্যদিকে বিদায় দিয়েছে অ্যাঞ্জেল কোরেয়া, রদ্রিগো ডি পল ও সিজার আজপিলিকুয়েতাকে।ম্যাচের প্রথমার্ধে স্লোভাকিয়ার সেন্টার-ব্যাক হানকো আতলেতিকোর হয়ে সেরা সুযোগ তৈরি করেন। তবে তার হেড সোজা গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের হাতে চলে যায়।৩৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে সফরকারী অ্যাতলেতিকোকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন তারকার বাঁকানো শট গোলরক্ষকের নাগালের বাইরে গিয়ে জালে জড়ায়।ম্যাচের বয়স যখন প্রায় এক ঘণ্টা, তখন নিজের দ্বিতীয় গোল করার সুযোগ পান আলভারেজ। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফেরায় অ্যাতলেতিকোর লিড বাড়ার সুযোগ মিস হয়।৭৩ মিনিটে মিগেল রুবিওর গোলে সমতা ফেরায় এস্পানিওল।

    এরপর ৮৪ মিনিটে ওমর এল হিলালির ক্রসে হেড করে জয় স্বাগতিকদের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় পেরে মিয়া।গত সিজনের ট্রফিজয়ী বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করেছিল অ্যাতলেতিকো।