গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment প্রিয়াঙ্কায় মুগ্ধ জুলিয়ান মুর

    প্রিয়াঙ্কায় মুগ্ধ জুলিয়ান মুর

    0
    179
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    হলিউডের অভিনেত্রী জুলিয়ান মুর। অস্কার, বাফটা কিংবা গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার তাঁর ঝুলিতে। সেই মুর যখন কারো প্রশংসা করেন, সেটা বিশেষই বটে। আর এই বিশেষত্বের ভাগীদার হলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

    যিনি অভিনয়গুণে প্রতিষ্ঠিত হয়েছেন হলিউডেও।উল্লেখ্য একাধিকবার ভারতে এসেছিলেন মুর। একবার ভারতের দক্ষিণাঞ্চল ঘুরেছেন। সেই সফরের আগের মুহূর্তে বিমানবন্দরে দেখা হয় প্রিয়াঙ্কার সঙ্গে।সেই ঘটনার সূত্র ধরেই প্রিয়াঙ্কার প্রশংসা করেন অভিনেত্রী। সম্প্রতি সাক্ষাৎকারে মুর বলেছেন, মজার ব্যাপার তাঁদের দেখা হয়েছিল বিমানবন্দরে। তিনি দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা হয়েছিলেন। আর প্রিয়াঙ্কা যাচ্ছিল ভারতের অন্য অঞ্চলে।সম্ভবত একটি বিয়েতে অংশ নিতে। প্রিয়াঙ্কা ভীষণ মিষ্টি, অসাধারণ এক অভিনেত্রী এবং মানুষ হিসেবেও দারুণ।সেইসঙ্গে দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থান ও স্থানীয় খাবারের প্রশংসাও করেছেন মুর।  জানিয়েছেন আবার ওই অঞ্চলে যেতে মুখিয়ে আছেন তিনি।এদিকে,১৩ জুন মুক্তি পেয়েছে মুরের নতুন ছবি,ইকো ভ্যালি।যেখানে তাঁর সঙ্গে আছেন সিডনি সুইনি।

    মাইকেল পিয়ার্স নির্মিত ছবিটির প্রচারের জন্যই সাক্ষাৎকারে অংশ নেন মুর, আর সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে প্রিয়াঙ্কা ও ভারতের কথা। অন্যদিকে প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন হলিউডের সিরিজ সিটাডেল-এর দ্বিতীয় সিজন ও দক্ষিণ ভারতের নির্মাতারা এসএস রাজামৌলির একটি ছবি নিয়ে।