
তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে সকাল ৯টা থেকে ১১টা কলকাতায় মিছিল করা যাবে না। শুক্রবারই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরদিনই একুশে জুলাইয়ের আগে ট্রাফিক প্রস্তুতি দেখতে রাস্তায় সিপি মনোজ ভর্মা। গড়িয়ার ঢালাই ব্রিজ এবং জোকা এলাকা পরিদর্শন করেছেন সিপি। তিনি জানিয়েছেন একুশে জুলাই একটা বড় পলিটিক্যাল প্রোগ্রাম রয়েছে।
তার অ্যারেজমেন্ট কেমন রয়েছে, সেটাই দেখছেন। আদালতের নির্দেশ মেনে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কেউ সমস্যায় পড়লে ফোন করলে পুলিশ সাহায্য করবে বলে জানিয়েছেন সিপি। রাজ্যের সীমান্ত এলাকা যেগুলো রয়েছে বারুইপুর এর আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তাদের কি ভিউ পয়েন্ট রয়েছে ম্যান ম্যানেজমেন্টও বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে।
বারুইপুর এসপি, ডিসি ট্রাফিক সিপি থ্রি, স্থানীয় রাজনৈতিক লোকজনের সঙ্গে কথা হয়েছে। আদালতের অর্ডার যাতে কমপ্লাই হয় সেটা দেখা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন সোমবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যাত্রীবাহী গাড়ির ওপর নিয়ন্ত্রণ থাকবে।








