গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার : বাংলাদেশ 

    বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার : বাংলাদেশ 

    0
    106
    ছবি সৌজন্যে :ফেসবুক
    আগামী বছর বাংলাদেশের বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার সম্পন্ন হবে। এমনটাই দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
    ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনাসভার দ্বিতীয় দিনে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তাও ছিল না। তারপরেও এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না।সব বিচার করবে আইন বিভাগ। কোনও গাফিলতি হবে না। শেখ হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো লোকজন কেন পালিয়ে গেলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে। প্রকটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও পালিয়ে গিয়েছেন। ৫১ জেলা থেকে পিপিরা গায়েবি মামলার তথ্য পাঠিয়েছেন।
    অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মহাম্মদ আসাদুজ্জামান আবার বলেছেন, জুলাই গণহত্যার বিচারে তাঁরা প্রতিশোধ নিতে চাইছি কিনা, এমন অনেক প্রশ্ন আসছে। সরকার বলতে চায় যে, প্রতিশোধ নিতে চায় না। বিচার করতে চাই। আগামী প্রজন্মকে ইতিহাসের একটি দায় থেকে মুক্ত করতে চাই।