মুম্বইয়ে অটল সেতু থেকে ঝাঁপ ইঞ্জিনিয়ারের 

0
226
Jump Engineer from Atal Setu in Mumbai
Jump Engineer from Atal Setu in Mumbai
মুম্বইয়ে অটল সেতু থেকে ইঞ্জিনিয়ারের ঝাঁপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ওই ব্যক্তির নাম কারুতুরি শ্রীনিবাস। মুম্বইয়ের দোম্বিভলির পালাভা সিটি এলাকায় স্ত্রী ও পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজের গাড়ি নিয়ে এসেছিলেন কারুতুরি শ্রীনিবাস। নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। ব্রিজের কাছাকাছি এসে তিনি গাড়িটি পার্ক করেন। তারপর কিছুক্ষণ ওখানেই ঘোরাফেরা করতে দেখা যায় তাঁকে। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই আচমকা ব্রিজ থেকে ঝাঁপ দেন কারুতুরি শ্রীনিবাস।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়ির মধ্যে তাঁর আধার কার্ডটি মিলেছে, সেখান থেকেই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কারুতুরি শ্রীনিবাস বিবাহিত এর আগে তিনি কুয়েতে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ভারতে ফিরে আসেন এবং নিজস্ব কোম্পানি শুরু করেন। বেশ কিছু মাস ধরে ঋণে ডুবে ছিলেন কারুতুরি শ্রীনিবাস। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট মেলেনি। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।