ময়দান মেট্রোর সামনে ঝাঁপ, ভোগান্তিতে যাত্রীরা

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
আবারও ময়দান মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছেন এক যাত্রী! মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল ৫টা ৫৮ মিনিট নাগাদ ময়দান মেট্রো স্টেশনে আপ লাইনে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন এক যাত্রী।
সঙ্গে সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে আপ ও ডাউন-দুই লাইনে পরিষেবা ব্যাহত হয়। ময়দান স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ভাঙাপথে চলছে পরিষেবা। আপাতত মেট্রো পাওয়া যাচ্ছে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।