গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk সর্বকালীন রেকর্ড ভেঙে উষ্ণতম জুন ‘২৪

    সর্বকালীন রেকর্ড ভেঙে উষ্ণতম জুন ‘২৪

    0
    261
    Hottest June 24 breaks all time record
    Hottest June 24 breaks all time record
    সর্বকালীন রেকর্ড ভেঙে বিশ্বে উষ্ণতম মাস ২০২৪-র জুন।এমনটাই ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংস্থা।
     ২০২৩ সালের জুন মাসের পর থেকে প্রতিটি মাসই উষ্ণতম হিসেবে রেকর্ড গড়ছে। পৃথিবীর জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত বিগত ১৩টি মাস উষ্ণতম হিসেবে রেকর্ডের তালিকায় স্থান করে নিয়েছে। মাসিক বুলেটিনে এর বিস্তারিত ব্যাখ্যা করেছে ইউরোপীয় ইউনিয়ানের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৩ সালের থেকে উষ্ণতম বছরের তকমা ছিনিয়ে নিতে চলেছে ২০২৪। এল নিনোর প্রভাব এবং মানুষের কর্মকাণ্ডের জন্য জলবায়ু পরিবর্তনের পর থেকে ২০২৪ সালই হয়ে উঠতে চলেছে উষ্ণতম বছর। এখনও পর্যন্ত তাপমাত্রার রেকর্ড সেদিকেই ইঙ্গিত করছে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। জুন পর্যন্ত গত ১২ মাসে বিশ্বের গড় তাপমাত্রার সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে। ১৮৫০ থেকে ১৯০০ সালের মধ্যে রেকর্ড হওয়া তাপমাত্রার তুলনায় গত ১২ মাসের তাপমাত্রা সার্বিকভাবে ১.৬৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। যা ভয়ঙ্কর বলেই উল্লেখ করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।