ফরাক্কা বাঁধ সংস্কারে সংসদে সরব জুন মালিয়া

0
73
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ডিভিসি-সেচ দপ্তরের সংঘাতের মধ্যে সংসদ অধিবেশনে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির ভয়াবহতার কথা উল্লেখ করে দ্রুত ডিভিসি, ফরাক্কা ব্যারেজ সংস্কারের দাবি তুলেছেন তৃণমূলের সাংসদ জুন মালিয়া।

সংসদের শীতকালীন অধিবেশনে তাঁর দাবি, আর দেরি নয়, দ্রুত কেন্দ্রের তৎপরতা চাই।উল্লেখ্য বর্ষার মরশুমে রাজ্যকে না জানিয়ে বারবার বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া নিয়ে সংঘাত তৈরি হয় কেন্দ্র-রাজ্য সংঘাত প্রায় ফি বছরের বিষয় হয়ে উঠেছে। এই সংক্রান্ত যৌথ কমিটিতে রাজ্যের প্রতিনিধিদের থাকা নিয়েও দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। লোকসভায় ৩৭৭ ধারা অনুযায়ী জুন মালিয়া তথ্য-পরিসংখ্যান দিয়ে তাঁর বক্তব্য,গত তিন বছরে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ।

বন্যায় লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এনিয়ে কেন্দ্রের সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষের পাশে থাকার বিষয়টি কেন্দ্র গুরুত্বই দেয়নি।এমনকী সমস্যাগুলোই কখনও চিহ্নিত করা হয়নি।এসব অভিযোগের পাশাপাশি প্রস্তাবপত্রে তৃণমূলের সাংসদ জুন মালিয়ার জোরাল দাবি,একতরফাভাবে জল ছাড়ার কারণে আর পশ্চিমবঙ্গ ভুগবে না।